যে বক্তব্যের পর ইলিয়াস আলী গুম হয়েছিলেন, আজো তাকে জীবিত ফেরত পাওয়া যাচ্ছে না

ফারহানা সুমনা
spot_img
spot_img

বিএনপির মেধাবী নেতা ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার ১৩ বছর পূর্ণ হয়েছে আজ। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। বিএনপি এবং ইলিয়াস আলীর পরিবারের অভিযোগ, তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাঁকে ‘গুম’ করেছে। ওই সময় ইলিয়াস আলীর সন্ধান চেয়ে টানা এক সপ্তাহ হরতাল পালিত হয় তাঁর উপজেলা সিলেটের বিশ্বনাথে।

গুম হওয়ার পূর্বে ইলিয়াস আলী সর্বশেষ যে বক্তব্যটি দিয়েছিলেন, ধারণা করা হচ্ছে ওই বক্তব্যের জের ধরেই তাকে গুম করা হয়েছে।

কিন্তু কী ছিল সেদিনের সেই বক্তব্যে? প্রশ্নটির উত্তর থেকেই রহস্যের উন্মোচন করা সম্ভাব্যতা যাচাই করা হয়েছে বিভিন্নভাবে। বক্তব্যের প্রথমেই তিনি বলেছিলেন, মানুষ যা চিন্তা করে আল্লাহ তা পূরণ করে না। এই করিডোর বাস্তবায়িত হলেই ভারতের গাড়ি যাবে। আমাদের উপর দিয়ে শুধু গাড়ি যাবে না, তাদের সাধারণ জিনিসপত্র যাবে না, মালামাল যাবে না, এই রাস্তা দিয়ে তাদের আর্মস যাবে, গোলাবারুদ যাবে, তাদের সোলজাররা যাবে।

একটা দেশের সার্বভৌমত্বের বিষয়গুলো নিয়ে চুল চেরা বিশ্লেষণের পর যে ধরনের সিদ্ধান্ত আসার কথা ছিল তেমন কোনো কার্যক্রম বিগত সরকারের আমলে দেখা যায়নি। দেশের স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সংসদীয় ভাবে আলোচনা ও বিশেষক মহলে যৌক্তিক পর্যালোচনা বা পরামর্শ গ্রহণের কোনো বাস্তব চিত্র দেখা যায় নি।ফলে ভারতের সাথে করা প্রায় সব চুক্তিই ছিলো বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য অবিবেচক সিদ্ধান্ত।

ভারতকে ট্রানজিট দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন ইলিয়াস আলি। সে সময় নিজের জীবনকে বাজি রেখে ইলিয়াস আলি বলেন, এখন আমার দেশের উপর দিয়া তাদের রাস্তা দেওয়ার পর তাদের সোলজার তাদের গোলাবারুদ যদি যায়। ভারতের মত বিশাল রাষ্ট্র বাংলাদেশের মত ছোট রাষ্ট্রের উপর দিয়ে ট্রানজিট পেলেএই রাষ্ট্রের কোন স্বাধীন অস্তিত্ব থাকবে?

তিনি সংবিধান সংশোধন করে আবার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস— এই কথাগুলো নিয়ে আসার বিষয়ে কথা বলেন। তত্বাবধায়ক সরকার বাতিল করারও সমালোচনা করেন তিনি।

তিনি তার বক্তব্যে এ কথাও বলেন,যে শেখ মুজিবুর রহমানের পথ ধরে শেখ হাসিনাও একদলীয় শাসনব্যাবস্থায় ফিরছেন। ইনশাল্লাহ শেখ হাসিনা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবে না। আমরা তাকে বিতাড়িত করব গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত।

বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধান এগুলা পুনস্থাপিত হবে। এবং বিদেশীদের দাসত্বের শৃঙ্খলে বন্দি করে যে সমস্ত আইন করা হচ্ছে তাও বাতিল হবে।

তৎকালীন সময়ে যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সাধারণ সমালোচনামুলক কথাই বলা সম্ভব ছিল না , সেখানে ইলিয়াস আলির এই সাহসী বক্তব্য প্রদান এবং তা বাস্তবায়নের দৃঢ় ইচ্ছা পোষণ করা ছিলো মৃত্যুকে বেছে নেয়ার শামিল।তিনি মৃত্যুকেই বেছে নিয়েছিলেন। এই বক্তব্যটিই ছিল ইলিয়াস আলির দেয়া সর্বশেষ বক্তব্য। এর পরেই তাকে গুম করা হয় রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে।

সর্বশেষ নিউজ