প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায় (সিইসি)

মোঃ সাব্বির হোসেন খাঁন।
spot_img
spot_img

আগামী নির্বাচনে ছোট পরিসরে হলেও প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য ভোট দেওয়ার পদ্ধতি চালু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ২৯-০৪-২০২৫ (মঙ্গলবার) এ কথা বলেন সিইসি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সেমিনারটি আয়োজন করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, তাঁদের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সেমিনারে অংশ নেন।

এ সময় সিইসি এ এম এম নাসির উদ্দিন প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি বাছাইয়ের জন্য রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চান

সর্বশেষ নিউজ