অতীতে সরকারের লোকজনই ঠিক করত টকশোগুলোতে আলোচক হবে কারা হবে না: ডিপিএস আজাদ মজুমদার

ফারহানা সুমনা
spot_img
spot_img

আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।গত ২ মে শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারী, আজাদ মজুমদার। এসময় তিনি মুক্ত গণমাধ্যম নিয়ে এ ধরনের একটি আয়োজন করার জন্য চট্টগ্রামের আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

আজাদ মজুমদার চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন এর একটি বইয়ের একটি লাইন উল্লেখ করেন যেখানে লেখক লিখেছেন , ‘সংবাদের কোনো সদর মফস্বল নাই।সাংবাদিকতার একজন ছাত্র হিসেবে তিনি নিজেও একথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন বলে জানান।

এ অনুষ্ঠানে তিনি তথ্য গোপন করা ও স্বাধীন ভাবে তথ্য প্রকাশ করতে পারার ব্যাপারে জোর দেন।তিনি বলেন অবাধ তথ্যপ্রবাহের যুগে কোনো তথ্যই আজকাল গোপন রাখা যায় না। কোনো না কোনো মাধ্যমে তা ঠিকই প্রকাশ পেয়ে যায়। হোক তা মূলধারার গণমাধ্যম, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম।

সংবাদপত্রের পাতায়, টেলিভিশনের স্ক্রলে কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে সংবাদ হিসেবে প্রতিদিন আমাদের সামনে হাজির হচ্ছে হাজারো তথ্য। রাষ্ট্র বা অন্যান্য শক্তিশালী সত্তা বা ব্যক্তির কাছ থেকে প্রভাব বা প্রতিশোধের ভয় ছাড়াই যদি একজন সাংবাদিক এই তথ্য আমাদের সরবরাহ করতে পারেন তবেই তাকে আমরা বলতে পারি মুক্ত সাংবাদিকতা।

একটা শক্তিশালী উন্নত রাষ্ট্র গড়তে শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশের কথা তুলে ধরেন আজাদ মজুমদার। তিনি বলেন এই মুক্ত পরিবেশ বা স্বাধীন সাংবাদিকতা অপরিহার্য একটি বিষয়। মুক্ত সাংবাদিকতার পরিবেশটি হবে এমন যেখানে একজন সাংবাদিক সহজেই ক্ষমতাকে — সেটা হোক সরকার কিংবা রাজনৈতিক দল — প্রশ্ন করতে পারবেন এবং কারো দ্বারা ব্যবহৃত হবেন না।তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রচার করবেন তা কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্টি স্বার্থে ব্যবহার করা হবে না এটা নিশ্চিত করতে পারা সাংবাদিকের নৈতিক কর্তব্য বলে মনে করেন তিনি।

আজাদ মজুমদার বলেন, বাংলাদেশে এখন সাংবাদিকতা কতটা মুক্ত এই প্রশ্ন অনেকের মনেই আছে। সরকারের দায়িত্বশীল পদে থেকে এই প্রশ্নের জবাব দেওয়া সহজ কোনো বিষয় নয়। একটা দেশ, যেখানে রাজনৈতিক দুবৃত্তায়নকে পেশাদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে টানা দেড় দশক, সেখানে যখনই আপনি মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে যাবেন তখনই একদল সুযোগ সন্ধানী মানুষ এই যাত্রাকে নানা উপায়ে ভেস্তে দিতে চাইবে। তাই সাংবাদিকতাসহ গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান ভেঙে পড়া একটি দেশে চাইলেও রাতারাতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ শতভাগ নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের বাইরেও মালিক ও রাজনৈতিক স্টেকহোল্ডারদের একটি বড় ভূমিকা আছে মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে।অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচাইতে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকারই।

জুলাই-আগষ্ট ২০২৪ এর গণবিপ্লবের পর গঠিত অন্তবর্তীকালীন সরকার এই সব বাধা অপসারণের নানা উদ্যোগ নিয়েছে। সরকার সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবাইকে মন খুলে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। সমালোচনা হচ্ছেও। এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করে দেদারসে বক্তব্য দেওয়া হচ্ছে। নিকট অতীতে যা ছিল অকল্পনীয় বিষয়।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আলোচনা অনুষ্ঠানগুলোতে দেখা গেছে অনেককেই শালীন-অশালীন নানা ভাষায় সরকার প্রধানকে আক্রমণ করেছেন। কিন্তু এসব সমালোচনার কারণে সরকার কোনো আলোচক বা চ্যানেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গোয়ন্দো সংস্থার কেউ কোনো চ্যানেলের ব্যবস্থাপককে ফোন করে হুমকি দেয়নি।

আমরা সবাই জানি, অতীতে সরকারের লোকজনই ঠিক করে দিতেন টকশোগুলোতে আলোচক হিসেবে কারা আসবেন কিংবা কারা আসতে পারবেন না। এখন এ ধরনের চর্চা বন্ধ করা হয়েছে। অতীতে এমনও হয়েছে কোনো একটা বিশেষ অ্যাসাইনমেন্ট কোন রিপোর্টার কাভার করবেন এটা সরকারের লোকজন ঠিক করে দিয়েছে। এখন এ ধরনের চর্চাও বন্ধ করা হয়েছে।

এসময় সরকারের কেউ কোনো টিভি চ্যানেল অথবা পত্রিকার অধিকর্তাকে ফোন করে এক দিনের জন্য বলেনি আগের রাতেই অ্যাসাইনমেন্ট শিট তাদের পাঠিয়ে দিতে। মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে সরকারের সিদ্ধান্তের প্রতিফলন দেখা যাচ্ছে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। এখন অনায়াসে সরকারের সমালোচনা করে রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে। সরকারের নানা সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। এসব সমালোচনা, বিশ্লেষণ সরকারকে অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনেও বাধ্য করছে।

এদিকে আমরা জানতে পেরাছি বিগত বছরগুলোতে সাংবাদিকতার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করেছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার পর কোনো ধরনের মৌলিক পরিবর্তন ছাড়াই সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে আবির্ভূত হয়েছে।

অন্তবর্তীকালীন সরকার এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা বাতিল করা হয়েছে। নতুন করে আর কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো মামলা এই আইনে করা হয়নি।

এসময় আজাদ মজুমদার সাইবার সিকিউরিটি এক্ট এর যে ধারাগুলো বাদ করা হচ্ছে সে বিষয়ে বলেন,আমরা আশা করছি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুমোদিত হয়ে যাবে।

প্রস্তাবিত নতুন এই আইনে, আগের আইনের নিবর্তনমূলক ৯টি ধারা বাদ দেওয়ার কথা বলা হয়েছে। আগের আইনের আওতায় করা ৯৫ শতাংশ মামলাই এসব ধারায় করা। ধারাগুলো বাতিল হলে এসব ধারায় করা কোনো মামলা থেকে গেলেও তা সয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যাবে। প্রস্তাবিত নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে পরোয়ানা ছাড়াই গ্রেফতারের বিধান বাতিল করা হচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টার এই ডেপুটি প্রেস সেক্রেটারী।

আঅন্তবর্তীকালীন সরকার বিশ্বাস করে নতুন এই আইন প্রণয়ন করা হলে দেশে সাংবাদিকদের আইনের মাধ্যমে হয়।

সর্বশেষ নিউজ