সত্যিই কি দলীয় নিয়োগ পাওয়া বিচারপতিরা কাওকে রক্ষা করতে পারে

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সকল ক্ষমতাসংস্লিষ্টদের , যাদের সুযোগ থাকে তারা শুধুমাত্র নিজেদের অনুগত লোকদের বিচারপতি নিয়োগ দেন অথবা নিয়োগের চেষ্টায় তদবির করতে থাকেন, এই আশায় যে একদিন তাদের কঠিন সময় আসলে ওনারা তাদের সুরক্ষা দেবেন এবং এটা করতে গিয়ে তারা যোগ্যতা, গ্রহণযোগ্যতা, মেধা, লেংথ অফ প্রাকটিস , সততা, ব্যাকগ্রাউড, উইসডম, একুমেন ইত্যাদির ধার ধারেন না অধিকাংশ ক্ষেত্রেই। এটা চলছে তো চলছেই অনেক দিন ধরেই।
এখন বাস্তবতা কি বলে?
১। বিএনপি ১৬ বছর যে নির্মম নির্যাতন আর অত্যাচারের শিকার হয়েছে তাদের আমলে নিয়োগকৃত মাননীয় বিচারপতিগণ কি তাদের রক্ষা করেছেন বা করতে পেরেছেন?
২। আওয়ামী লীগ আমলে নিয়োগকৃত মাননীয় বিচারপতিগণ কি আওয়ামী লীগের পতন ঠেকাতে পেরেছেন না উল্টো পতন তরান্বিত করেছেন?
পৃথিবীতে শুধু আল্লাহসুবহানাহুতাআলা ছাড়া অন্য কেউ কাউকে রক্ষা করতে পারেন না।

সকল ক্ষমতা সংশ্লিষ্টদের নিকট আকুল আবেদন কিছু সময়ের জন্য দেশকে, প্রিয় সুপ্রীম কোর্ট কে ভালবেসে নিজেদের অনুগত “ আমাদের/ আমার লোক “ বাদ দিয়ে একবার শুধু একবার সবাই মিলে এমন একটা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করি যেন এমন নজির তৈরি হয় যে ভবিষ্যতে কেউ ওই সেট স্ট্যান্ডার্ড এর নিচে আর কখনো নামতে পারবেন না ।

ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন
জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

সর্বশেষ নিউজ