চাঁদপুর সদর উপজেরার চান্দ্রা ইউনিয়নের মধ্য বাখরপুর তাকওয়া মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামপুর গাছতলার পীর হজরত মাওলানা আলহাজ্ব খাজা অলিউল্লাহ ও চান্দ্রা বাজার নুরিয়া ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা মো. ইব্রাহিম।
বৃহষ্পতিবার বেলা ১১ টায় বাখরপুর গ্রামে এ মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা করেন তারা। এর আগে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সিটি এডিটর,সৃজনশীল লেখক এবং তাকওয়া মসজিদের সভাপতি মিজান মালিক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাছতলার পীর হজরত মাওলানা আলহাজ্ব খাজা অলিউল্লাহ
বলেন, অনেক মসজিদ নির্মাণ হচ্ছে। তবে মুসল্লীর সংখ্যা বাড়ছে না। আমাদের মুসজিদমুখী হতে হবে। এই মসজিদ নির্মাণ কাজে যারা এগিয়ে এসেছেন, তারা শুধুমাত্র মসজিদই নয়, এখানে মসজিদ কেন্দ্রিক সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
তিনি মসজিদে পুরুষ মুসল্লীদের পাশাপাশি মুসলিম নারীদের নামাজের বন্দোবস্ত রাখার জন্য অনুরোধ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দ্রা নুরিয়া ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ হজরত মাওলানা মোঃ ইব্রাহিম। তিনি বলেন, আল্লাহর জমিন পুরোটাই মসজিদ। সে কারণে মুসলমানরা কৃষি জমির আইলে দাড়িয়েও নামাজ আদায় করেন।
অনুষ্ঠান সঞ্চারনা করেন তাকওয়া মসজিদ কমিটির সেক্রেটারি শাহ আলম ঢালী।
আরো বক্তব্য রাখেন মাওলানা ওমর ফারুক। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির ইয়াসিন ঢালী, আবুল কাশেম উজ্জল, সোলেমান রাড়ি, হাফেজ মনসুর, মুফতি সোহেল প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ, সাংবাদিক মিজান মালিকের উদ্যোগ ঐকান্তিক চেষ্টায় মধ্য বাখরপুর তাকওয়া মসজিদ ও তাকওয়া সোসাইটি গড়ে তোলার জন্য এলাকার উন্নয়নবঞ্চিত মানুষকে নিয়ে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে বৃহষ্পতিবার তাকওয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে মসজাদভিত্তিক সমাজ গঠনের প্রাথমিক ধাপ শুরু হলো।

