‘আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না’

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেয়া হবে না। শনিবার (১০ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, বিমানবন্দরের ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সেখানে কিভাবে নিরাপত্তা বলয় পেরিয়ে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে তিন সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দিবে। এছাড়া তার বিষয়ে এসবি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠানো হয়েছে কিনা তা জানা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল।

এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতিক্রিয়ায় তিনি আহবান করেন, জন-ভোগান্তি এড়াতে যৌক্তিক আন্দোলনের জন্য রাস্তা অবরোধ না করার

সর্বশেষ নিউজ