বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান রিচ ম্যাকরমিক

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য রিচ ম্যাকরমিক বলেছেন, বাংলাদেশের জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। এ দেশের জনগণ এমন একটি সরকার নির্বাচন করতে পারে, যা তাদের প্রতিনিধিত্ব করে এবং যুক্তরাষ্ট্রের চাওয়াও তাই। সেজন্যই একটি বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ঞপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

গত ১৪ মে (বুধবার) বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল রিচ ম্যাকরমিকের সঙ্গে সাক্ষাৎ করেন।সেই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান এসব কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে শেখ মুজিবুর রহমান ইকবাল গণমাধ্যমকে  বলেন, ‘গত ১৪ মে আমি নিজ উদ্যোগে ক্যাপিট্যাল হিলে ম্যাককরমিকের চেম্বারে গিয়ে দেখা করি। বাংলাদেশে সঠিক গণতন্ত্রের জন্য দেশের জনগণের পক্ষ থেকে অতি দ্রুত নির্বাচনের কথা আমি তাকে বলেছি। সে পরিপ্রেক্ষিতে তিনি কিছু কথা বলেন।’

শেখ মুজিবুর রহমান ইকবাল গণমাধ্যমকে দুজনের কথোপকথনের একটি ভিডিও পাঠান। এক মিনিট ৩৬ সেকেন্ডের এই ভিডিওতে রিচ ম্যাকরমিক বলেন, ‘আমরা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালোটা চাই। গণতন্ত্র একটি ভালো প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা যেখানে সংখ্যালঘু/ছোট দলগুলোও আলোচনায় অংশ নিতে পারে এবং জনগণ পালাক্রমে নিজেদের মতামত বা কথা বলার সুযোগ পায়।’

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সদস্য রিচ ম্যাকরমিক আরো বলেন, ‘গণতন্ত্র তাদের (বাংলাদেশের মানুষের) জীবনযাত্রাকে উন্নত করবে।

বাণিজ্য ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি প্রতিনিধিত্বমূলক সরকারই সবসময়ই সেরা- তা জাতিসংঘ হোক বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কই হোক। এবং এটিই শান্তি বজায় রাখবে।’

একটি প্রতিনিধিত্বমূলক সরকার থাকলে আর সহিংসতার পথে যাওয়ার প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন এই কংগ্রেসম্যান।

 

সর্বশেষ নিউজ