জামালপুরে বাজারে নারী-বান্ধব করার লক্ষ্যে জেসমিন প্রকল্পের সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন

জামালপুর প্রতিনিধি :
spot_img
spot_img

জামালপুরে বাজারকে নারী-বান্ধব করার লক্ষ্যে নিয়ে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৭ মে) দুপুরে জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া আশার আলো ট্রেনিং সেন্টার হলরুমে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়েছে।

নারী-বান্ধব বাজার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য নিয়ে আয়োজিত এই সভায় সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহ এবং বাজার কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন বাজার কমিটির প্রতিনিধি রুহুল আমিন মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি স্বাগত সাহা, কৃষি বিপণন অধিদপ্তরের ফিল্ড এন্ড মার্কেট ইন্সপেক্টর সেকেন্দার আলম, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – DAE) সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

ফলপ্রসূ আলোচনার পর, সভায় একটি কার্যকর কর্মপরিকল্পনা (Action Plan) চূড়ান্ত করা হয়েছে। প্রকল্পের আয়োজকরা আশা করছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাজার নারীদের জন্য আরও নিরাপদ এবং সুবিধাজনক হয়ে উঠবে, যা নারী উদ্যোক্তা ও ক্রেতাদের জন্য বাজারের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, জেসমিন প্রজেক্ট ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রজেক্টের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।

সর্বশেষ নিউজ