আবু হানিফের ছোট ছোট হাসিনা ‌আর জুতা-ফুলের মালা নিয়ে লেখা পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

 

গণ‌অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও মিডিয়া সমন্বয়ক আবু হানিফের একটি পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় চলছে। রাতে দেওয়া ওই পোস্টে তিনি বলেছেন, আগে একজন হাসিনা ছিল। এখন ছোট ছোট অসংখ্য হাসিনার আবির্ভাব ঘটেছে।
তার পুরো পোস্টটি হুবহু তুলে ধরা হলো ‌

“গণঅভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেছে। কেবল দেশ থেকে শেখ হাসিনা বিতারিত হয়েছে। আর কোন পরিবর্তন হয় নাই। বরং আগে হাসিনা ছিলো একজন, এখন ছোট ছোট হাসিনা হয়ে উঠতেছে। মনে রাখা উচিত এই বাঙ্গালী জুতা এবং ফুলের মালা একসাথে রাখে জাস্ট সময় বুঝে ব্যবহার করে।সুতরাং আপনারা ছোট ছোট হাসিনা হয়ে উইঠেন না,তাহলে পরিণতি আপনাদেরও ভয়াবহ হবে।

বিপ্লবের ইজারাদাররা, বিপ্লকে জয় বাংলা করে দিছে। আওয়ামিলীগের আর্থিক চ্যানেল নিজেরা ব্যবহার করে নিজেদের আখের গুছাচ্ছে। জনগণকে বোকা মনে কইরেন না,জনগণ সময়মতো খেলে দিবে। যারা পশ্চিমাদের ফান্ডে এনজিও চালাইতেন,তাদের কারও মেম্বার হওয়ার যোগ্যতা আছে কিনা সন্দেহ। এখন উপদেষ্টা হইয়া যদি মনে করেন যে আপনার বহুত কিছু হইয়া গেছেন, পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করবেন তাহলে ভুল করবেন।মনে রাখবেন রক্ত দিয়ে ৭১ পাকিস্তান থেকে মুক্তি পাইছে,২৪ এ শুধু আওয়ামিলীগ থেকে নয় বরং ভারত থেকেও মুক্তি পাইছি পশ্চিমাদের দাস হওয়ার জন্য না।
এই বাংলাদেশে একমাত্র বাংলাদেশ পন্থী ছাড়া আর কোন পন্থীদের ঠাঁই হবে না।

হাসিনার আমলে ফেসবুকে সমালোচনা করলে ভাবমূর্তি চইলা যাইতা,এখনও যদি তাই হয় তাহলে পার্থক্য কোথায়?

আচ্ছা ভাবমূর্তি কি কচুপাতার পানি নাই,টুপ করে পড়ে যায়?”

সর্বশেষ নিউজ