গ্রামে অতিরিক্ত লোডশেডিং কেন? যা বললেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

টানা ঈদের ছুটির পর সচিবালয়ে ফিরে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সরকারের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, গ্রীষ্মের দাবদাহে বিদ্যুৎ চাহিদা বেড়ে যাওয়ায় কোথাও কোথাও চাপ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

রোববার (১৫ জুন) তিনি সাংবাদিকদের বলেন, “গ্রামে এখন অনেক বাড়িতেই এসি ও ফ্রিজ ব্যবহৃত হচ্ছে। ফলে সেখানেও বিদ্যুতের চাহিদা বেড়েছে, যা আগের তুলনায় চিত্র পাল্টে দিয়েছে। এ কারণে কিছু কিছু এলাকায় অতিরিক্ত লোডশেডিং হচ্ছে।”

উপদেষ্টা আরও জানান, ঈদের ছুটির সময় সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২-১৩ হাজার মেগাওয়াটের মতো। তিনি বলেন, “গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি—এমনটি বলা ভুল। চাহিদা মেটাতে আমাদের প্রস্তুতি রয়েছে। প্রয়োজনে তেলের বিদ্যুৎকেন্দ্র চালু করব।”

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, “রমজানের তুলনায় ঈদুল আজহার যাত্রা কিছুটা চাপের হলেও একেবারে খারাপ হয়নি।”

সর্বশেষ নিউজ