চাঁদপুরে মসজিদে ঢুকে খতিবকে কুপিয়ে জখম, ঘাতক গ্রেপ্তার

কে এম সালাহউদ্দিন, চাঁদপুর প্রতিনিধি
spot_img
spot_img

জুমার নামাজ শেষে মসজিদে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে এক ব্যক্তি। হামলার পর স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহত খতিব হলেন মাওলানা আ.ন.ম. নূরুর রহমান মাদানী। তিনি সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লিগ এবং দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা। তিনি মাঝেমধ্যে ওই  মসজিদে খুতবা ও ইমামতি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মুসল্লিরা মসজিদ ছাড়লেও খতিব সাহেব তখনও ভেতরে অবস্থান করছিলেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে ঢুকে কাছে থাকা চাপাতি দিয়ে হঠাৎ তার কানের গোড়ালিতে কোপ মারেন। এতে খতিব গুরুতর আহত হন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি  আইয়ুব আলীর ছেলে মো. বিল্লাল হোসেন (৫০)। তিনি চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদি এলাকার বিষ্ণুপুরের ৭নং ওয়ার্ড বকুলতলা রোডের অস্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্র জানা যায়, কয়েক সপ্তাহ আগে এক খুতবায় খতিব সাহেব মহানবী (সা.)-কে “ইসলামের বার্তাবাহক” হিসেবে উল্লেখ করেছিলেন। এই বক্তব্যে ব্যক্তিগতভাবে ক্ষুব্ধ হন বিল্লাল হোসেন এবং আজ জুমার পর পরিকল্পিতভাবে হামলা চালান। তার চাপাতিতে লেখা ছিল “আমার নবীজিকে অপমান করার কারণে তাকে হত্যা করা হলো।”

আহত মাওলানা নূরুর রহমান মাদানীকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, রোগীর কানের গোড়ালিতে চাপাতির আঘাতে ১০-১২টি সেলাই লেগেছে। বর্তমানে তিনি ওসেক ইউনিটে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় এলাকাবাসীকে হতবাক করেছে। সামাজিক, ধর্মীয় ও নাগরিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এটি ধর্মের নামে চরম উগ্র আচরণ।

স্থানীয়রা বলেন, খতিব সাহেবের বক্তব্যে কোনো ধরনের অবমাননা ছিল না।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া বলেন, ঘটনার পরপরই আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় মামলা রুজু হয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সর্বশেষ নিউজ