পঞ্চগড়ে বন্ধ হাসপাতাল চালুতে স্বাস্থ সহায়তা তহবিলে জামায়াতের ১০ লাখ টাকা অনুদান

পঞ্চগড় প্রতিনিধি
spot_img
spot_img

দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১৫০ শয্যার নতুন ভবন চালু করতে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত স্বাস্থ সহায়তা তহবিলে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জেলা প্রশাসকের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, গণ অধিকার পরিষদের জেলা আহ্বায়ক মাহফুজুর রহমান, জাগপার জেলা সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল হাই এবং খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন প্রমুখ।

জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি হাসপাতালটি চালুর বিষয়ে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে অনুদানের আশ্বাস দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হলো।

পরে আব্দুল হালিম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বলেন, “স্বাস্থ্যসেবার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। জনকল্যাণমূলক উদ্যোগে জামায়াত সব সময় পাশে থাকবে।”

সর্বশেষ নিউজ