একপর্যায়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হল। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দুইঘণ্টা চেষ্টা চালিয়ে গাছের চূড়া থেকে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনে। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। এনিয়ে স্থানীয়ভাবে কৌতুহল সৃষ্টি হয়েছে।
স্থানীয় পারভেজ হোসেন জানান, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধি। তার বাড়ির ঠিকানা হিসেবে উত্তরবঙ্গে দাবি করেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।
গাছ থেকে নামতে বললে শাহেন শাহ আলী বলেন, জমি ও গাছ আল্লাহর। আমি আল্লাহর গাছ থেকেই ডাব পাড়ছি। ফায়ার সার্ভিস তাকে নামানোর পর তিনি বলেন আমি একটা উপরে খেয়েছি। সাতটা নিয়ে এসেছি। জবাবে ফায়ার সার্ভিস কর্মকর্তা বললো- আমাদের দেওয়া লাগবে না, এগুলো বিক্রি করে তুমি কিছু খেও।

