ওসমান হাদিকে গুলি, এবার বারোমারি সীমান্ত থেকে আটক ২

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তে সতর্ক রয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)-এর বারোমারি বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকা থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) এবং ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)-কে আটক করতে সক্ষম হয়।

এর আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি এবং আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশের সোপর্দ করে বিজিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়গুলো নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান।

সর্বশেষ নিউজ