ওসমান হাদিকে হত্যা, প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা মঞ্জুর করেছেন। আদালতের আদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আসামি দেশে অবস্থান করে পালিয়ে যেতে পারে- এমন আশঙ্কায় এ আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, গুপ্তচরের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ যে কোনো সময়ে বাংলাদেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে স্থল, নৌ ও বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে পলায়নকালে তাকে আটক নিশ্চিত করার লক্ষ্যে তার বিদেশ গমন রোধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।

 

সর্বশেষ নিউজ