সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট: বিমানের সহকারী ব্যবস্থাপক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাওয়ার পাশাপাশি বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দেবেন।

সর্বশেষ নিউজ