৫ মে ২০২৬, মঙ্গলবার

নতুন বার্তা আবহাওয়া অফিসের: টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল, সতর্ক সংকেত জারি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা আরও ঘনীভূত হওয়ার পথে রয়েছে। যদিও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই, তবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বৃহস্পতিবার (২৯ মে) সকালে জানান, এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৩০ মে) ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। সমুদ্রবন্দর এলাকাগুলোতেও ঝড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নৌবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০৫ কিমি, কক্সবাজার থেকে ৩৯৫ কিমি, মোংলা থেকে ২৩০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর দিকে এগিয়ে আরও শক্তিশালী হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমি এলাকার মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা হাওয়ায় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে সাগর উত্তাল রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

সর্বশেষ নিউজ