সপ্তাহের শেষে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তার আগেই দেশের পাঁচটি বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ রবিবার (৮ জুন) সন্ধ্যা থেকে
ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময় দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
কাল সোমবার (৯ জুন) সন্ধ্যা থেকে
আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় আবারও দমকা হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
দেশের অন্যান্য অঞ্চলে
আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। আপাতত কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই।

