দুপুরের মধ্যে ঝড়ের সম্ভাবনা: ১০ জেলার ওপর ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আভাস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার (১৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও, আগামী ৫ দিনের (১২০ ঘণ্টা) পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।

এ সময়ে দেশের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ