ইনশাআল্লাহ আমাদের সিংহহৃদয় হাদি ফিরবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এতো মানুষের দোয়ায় ইনশাআল্লাহ আমাদের সিংহহৃদয় হাদি ফিরবে। আজ শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

আসিফ নজরুল বলেন, ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে। আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনী।

সহকর্মীদের বরাত দিয়ে তিনি লেখেন, সে (হাদি) গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সাথে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নীচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে।

আসিফ নজরুল আরও লেখেন, অশ্রুসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরও বিদীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ। সেটা বর্ণনা করার ভাষা আমার নাই।

সর্বশেষ নিউজ