রিমান্ডে নেওয়ার পথে কারাগারের গেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রিমান্ডে নেওয়ার সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের গেটে হার্ট অ্যাটাকে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ নেতা ওয়াসিকুর রহমান বাবু। গতকাল রোববার (২১ ডিসেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন।

সদ্য প্রাণ হারানো আ.লীগ নেতা ওয়াসিকুর রহমান বাবু রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকার পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় তাকে আটক করা হয়।

কারা কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর গত ২৭ সেপ্টেম্বর ওয়াসিকুরকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ নেওয়া হয়। একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর হলে রোববার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নিতে পুলিশের একটি দল কারাগারে আসে।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিকেলে পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের গেটেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সর্বশেষ নিউজ