৪ মে ২০২৬, সোমবার

‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’: এমপি ফজলুর রহমান

Moshfiqur Rahman
spot_img
spot_img

‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
শনিবার (৩ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

এমপি ফজলুর রহমান বলেন, ‘যারা এসব কথা বলছে তারা জামায়াতের লোক। আমার বহু পীর-আউলিয়া, গাউস-কুতুব ও দরবেশ হুজুররা আছেন। আমার জানাজা পড়ার মানুষের অভাব হবে না। যারা বলে আমার জানাজা পড়াবে না, আল্লাহ তো তাদের আমার আগেও নিয়ে যেতে পারেন।’
নিজের ধর্মীয় বিশ্বাসের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি এমপি হয়েছি, এটা আমার রাজনৈতিক পরিচয়। কিন্তু আমার আধ্যাত্মিক পরিচয় এটা নয়। আমি আল্লাহ, রাসূল ও কুরআনে বিশ্বাসী মানুষ। আমি সম্পূর্ণ সুফিবাদী লাইনের মানুষ।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘যদি আল্লাহ আমার কপালে জানাজা রেখে থাকেন, তবে তা পড়ানোর জন্য জামায়াতের ওয়াহাবীদের লাগবে না। আমি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের লোক, তাই আমি বিশ্বাস করি যেদিন আমার লাশ রাখা হবে, জানাজা পড়ার মানুষের কোনো অভাব হবে না।’

সর্বশেষ নিউজ