ঈদের আগে শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের জন্য টানা ৭ দিনের ছুটির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এই নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে সাধারণ ছুটি কার্যকর থাকবে। তবে এই দীর্ঘ ছুটির সমীকরণ মেলাতে পূর্বনির্ধারিত একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এবারের ঈদের ছুটি সোমবার (২৫ মে) শুরু হয়ে রবিবার (৩১ মে) পর্যন্ত চলবে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য এই আদেশ কার্যকর হবে। তবে ছুটির ক্যালেন্ডারে একটি ব্যতিক্রমী পরিবর্তন আনা হয়েছে; আগামী ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও সেদিন সকল অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ২৪ মে রবিবারও যথারীতি দাপ্তরিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও জরুরি পরিষেবাগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী, ডাক ও টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ঈদের ছুটির মধ্যেও সচল থাকবে। একই সাথে হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মী এবং ওষুধ পরিবহনকারী যানবাহনগুলো নিয়মিত চলাচল করবে। ব্যাংকিং ও আদালতের সময়সূচির বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট পৃথক নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ নিউজ