মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

খুলনায় একটি মসজিদে ঢুকে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন ২ জন।

রোববার (১৪ জুন) ফজরের নামাজ শেষে দৌলতপুরে ওজোপাডিকো জামে মসজিদে এই ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, নামাজ শেষে কোরআন শরিফ পাঠ করছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় আলম শেখ। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে ঢোকে। তাদের ছোড়া গুলিতে আহত হন লোকমান ও আলম।

 

পরে গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য লোকমানকে ঢাকায় পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সর্বশেষ নিউজ