এবারের বাজেট মানবিক ও ব্যবসায়ী বান্ধব –পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রাণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এবারের বাজেট মানবিক,জনবান্ধব ও ব্যবসায়ী বান্ধব। যে বাজেট আমদানি,রপ্তানিসহ সবার জন্য প্রয়োজন।

 

এ বাজেটে কাহারো কাছে নেগেটিভ মনে হয়নি কারণ পূর্ববর্তী সময়ে দেখা গিয়েছে বাজেট ঘোষণার সাথে সাথে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায় এ বছরের বাজেট ঘোষণার পর তা একদম হয়নি।

 

সোমবার (২২জুন) রাতে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে ঢাকা মটর পার্টস ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবৃন্দের নব-নির্বাচিত কমিটি সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পানি সম্পদমন্ত্রী আরও বলেন, বিশেষ করে বাংলা মটর এলাকায় ব্যবসায়ীরা ফুটপাতে গাড়ি রেখে কাজ করতে হয় সেক্ষেত্রে উন্নত বিশ্বের মত পতিত জমি দেখে স্বতন্ত্র বহুতল গ্যারেজ তৈরি করে গাড়ি মেরামতের জন্য সম্পূর্ণ আলাদা বহুতল ভবন করে সেখানে গাড়ি মেরামতের ব্যবস্থা করার সর্বাত্নক সহযোগিতা করার আশ্বাস দেন। যাতে করে রাস্তার ফুটপাত দিয়ে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ড.মোহাম্মদ আবু ইউছুফ নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সকলকে একত্রে মিলেমিশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করার আহবান জানান। সেই সাথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমরা নিয়মিত ভ্যাট-ট্যাক্স প্রদান করি কিন্তুু আমাদের ব্যবসায়ীক কার্যক্রম চালাতে হয় রাস্তায় তাতে জনগণের মারাত্মক ভোগান্তি হয় এবং আমাদেরও অনেক কথা শুনতে হয়। তাই স্বতন্ত্র কোন মার্কেট হলে আমারা এ থেকে মুক্তি পাব। এ প্রেক্ষিতে ওনি সরকারের একান্ত সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ নিউজ