সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের নানা মন্তব্য ও বিশ্লেষণ
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওকে কেন্দ্র করে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়েছেন বলে তীব্র গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পরিচালক কাজল আরেফিন অমির দেওয়া একটি শিল্পীতালিকাকে ঘিরে দর্শকদের মাঝে এই আলোচনা নতুন মাত্রা পেয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাজল আরেফিন অমি তার ফেসবুকে নাটকের নিয়মিত শিল্পীদের তালিকা প্রকাশ করেন, যেখানে পাভেলের নাম অনুপস্থিত ছিল। এতে দর্শকরা ধারণা করছেন, ভাইরাল ভিডিওর জেরেই তাকে নাটকটি থেকে বাদ দেওয়া হয়ে থাকতে পারে।
তবে পাভেল বাদ পড়েছেন কি না—সে বিষয়ে অমি বা পাভেল কাউকেই এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে দেখা যায়নি।
