ডিএমডির দুই বছরের অভিজ্ঞতা ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি হওয়ার সুযোগ

ডেস্ক রিপোর্ট
spot_img
spot_img

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগে অভিজ্ঞতার একটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ যোগ্যতা ও নেতৃত্বের সক্ষমতা থাকলে উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি পদে অন্তত দুই বছরের অভিজ্ঞতা না থাকলেও কাউকে এমডি পদের জন্য বিবেচনা করা যাবে।

সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নতুন নিয়োগ ও পদোন্নতি নীতিমালা জারি করেছে। এর মাধ্যমে গত ২৬ জুলাই প্রকাশিত আগের নীতিমালা বাতিল করা হয়েছে।

নতুন নীতিমালায় সাধারণভাবে এমডি হতে ব্যাংকিং ও আর্থিক খাতে দীর্ঘ কর্মঅভিজ্ঞতা প্রয়োজন হবে। তবে বিশেষ পেশাগত দক্ষতা, ব্যবস্থাপনা সক্ষমতা, নেতৃত্বগুণ এবং ভালো সুনামের ভিত্তিতে অভিজ্ঞতার নির্দিষ্ট একটি ধাপে ছাড় দেওয়া যাবে।

নীতিমালায় এমডি পদের জন্য মোট ২০ বছরের পেশাগত অভিজ্ঞতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে ব্যাংকের উচ্চপর্যায়ের নেতৃত্বে যোগ্য কর্মকর্তা বাছাইয়ের ক্ষেত্রে শুধু পদমর্যাদার সময় নয়, দক্ষতার বিষয়টিও মূল্যায়নের সুযোগ তৈরি হয়েছে।

সরকারের আশা, নতুন ব্যবস্থা দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নেতৃত্বে আনার ক্ষেত্রে নমনীয়তা সৃষ্টি করবে। তবে নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার মান বজায় রাখার বিষয়টিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ নিউজ