মিরপুরে ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর সড়কে অবস্থান নিয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পু/লিশ।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

সর্বশেষ নিউজ