শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আব্দুল কাদের।
পোস্টে তিনি লেখেন, লংমার্চে অনেককে কৌশল হিসেবে পদযাত্রার সময় বারবার পাঞ্জাবি পরিবর্তন করতে এবং হেলমেট ব্যবহার করতে দেখা গেছে। এত কসরত, জনভোগান্তি ও প্রাণহানির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আব্দুল কাদের লেখেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিংবা আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত চাইলে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও তাঁদের চাঙ্গা করতে দলীয় ব্যানারে ভিন্ন নামে কর্মসূচি দিতে পারত। এতে লংমার্চের মতো বড় রাজনৈতিক কর্মসূচির গুরুত্ব ক্ষুণ্ন হতো না, সাধারণ মানুষের ভোগান্তি ও প্রাণহানির ঘটনাও এড়ানো যেত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, সরকারের সঙ্গে বিভিন্ন দেনদরবারে জামায়াত কিছুটা বিপাকে পড়তে পারে। সে ক্ষেত্রে ছুটির দিনে ঢাকায় একটি বিক্ষোভ কর্মসূচি দিয়ে তা পুষিয়ে নেওয়া সম্ভব।

