মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় আখতারুজ্জামান বলেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যের হবেই হবে, ন্যায়ের হবেই হবে।’
তিনি বলেন, ‘আমরা আল্লাহর পথে আছি, আমরা আল্লাহর শাসন কায়েম করার পক্ষে আছি, আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আছি।’
নিজেকে বীর মুক্তিযোদ্ধা উল্লেখ করে আখতারুজ্জামান বলেন, তারা এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশের চেতনা বাস্তবায়নের পক্ষে রয়েছেন। সামনে এগিয়ে যেতে এবং জনগণের পাশে থাকতে সবার কাছে দোয়া চান তিনি।
কারামুক্তির পর তাকে স্বাগত জানাতে আসা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার ভাইয়েরা অনেক কষ্ট করে সেখানে এসেছেন। জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি তাকে শক্তি জুগিয়েছে। তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর নির্দেশনা নেওয়ার পর বিভিন্ন বিষয়ে সত্য প্রকাশ করবেন বলে জানান আখতারুজ্জামান।
তিনি বলেন, ‘জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করে উনার নির্দেশ নিয়ে যা সত্য, তা অবশ্যই আমি আপনাদের জানাব। কিন্তু তার আগে আমার দলের প্রধানের নির্দেশনা প্রয়োজন।’

