তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য গঠিত ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ডের’ প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে শুরু হয়েছে। এর আগে সভাটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করা হয়।
গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে এই বোর্ড গঠন করে সরকার। এদিকে সভা শুরুর দিনেই আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বোর্ডের আগের চেয়ারম্যান শেখ আশফাকুর রহমানের স্থলাভিষিক্ত করে নতুন চেয়ারম্যান হিসেবে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নিয়োগ দেওয়া হয়েছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলন ও বিক্ষোভের প্রেক্ষাপটে গঠিত এই বোর্ড সকল পদের জন্য ন্যূনতম মজুরির সুপারিশ করবে, যার ভিত্তিতে সরকার নতুন মজুরি কাঠামো ও গেজেট প্রকাশ করবে। উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত সর্বশেষ ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা।

