জয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ ওরফে লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ৭ মার্চ রাতে পারিবারিক কলহের জেরে গুডুম্বা গ্রামে নিজের বাড়িতে স্ত্রী পান্না বিবিকে গলা কেটে হত্যা করেন সিরাজুল। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন এবং সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ নিউজ