মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, সহিংসতাকারীদের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর মিরপুর এলাকায় ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা পরিদর্শনে গিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন উত্তর) মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্দোলনের নামে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ইতোমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুরের রূপনগর, পল্লবী, মিরপুর-১, ১২ ও কাফরুলসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি এপিবিএন, এসআরবি, ডিবি ও সিটিটিসি সমন্বিতভাবে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অধিকাংশ কারখানায় কাজ চলছে এবং শ্রমিকরা কাজে ফিরেছেন উল্লেখ করে তিনি উসকানিমূলক ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন।

সর্বশেষ নিউজ