রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বুধবার (৪ নভেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি চীনকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে মোংলা বন্দর আধুনিকায়ন, চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড), কুনমিং-চট্টগ্রাম সংযোগ এবং বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরসহ বহুমাত্রিক যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণে জোর দেন।
এ সময় রাষ্ট্রপতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ১ হাজার শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ নির্মাণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখায় ধন্যবাদ জানান। জবাবে লিউ হাইশিং সবুজ জ্বালানি, শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি স্মরণ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল এবং আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।

