ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

ব্যবসায়ী নাসির ইউ আহমেদের করা মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমানের আদালত এই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণ দেখিয়ে পরীমনির আইনজীবী সময় আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ আসামির জামিন বাতিলের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এই পরোয়ানা জারি করেন। ২০২১ সালে সাভারের বোট ক্লাবে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। পিবিআইয়ের তদন্তে সত্যতা পাওয়ার পর গত বছর আসামিরা আদালতে হাজির হয়ে জামিন পেলেও নির্ধারিত দিনে উপস্থিত না থাকায় এবার জামিন বাতিল হলো।

সর্বশেষ নিউজ