আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের (২০২৬) মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিন এবং শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মূল দিনে সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ঈদুল ফিতরে ঈদের আগে ২ দিন ও পরে ২ দিন এবং ঈদুল আজহায় ঈদের আগে ২ দিন ও পরে ৩ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে সাধারণ ছুটি এবং মহানবমীর দিনে নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন ছুটি অনুমোদন করা হলেও এর মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার ও শনিবার) পড়ায় কার্যকর ছুটি থাকবে ২২ দিন।

সর্বশেষ নিউজ