নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনের সম্ভাবনা শেষ

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের পর ইসরায়েলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে জাতীয় ঐক্য সরকার গঠনের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিরোধী দল ইয়েশ আতিদ পার্টির এই নেতা লেখেন, নেতানিয়াহুর নেতৃত্বে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা এখন পুরোপুরি বাতিল।

লাপিদ আরও বলেন, নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদে বহাল রাখার মতো সামর্থ্য ইসরায়েলের নেই। তিনি ক্ষমতায় বহাল থাকলে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, গণতন্ত্র বিপন্ন হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে লাপিদের এই মন্তব্য নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধী জোটের অবস্থানকে আরও কঠোর করে তুলল।

সর্বশেষ নিউজ