কিশোরগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক এমপি মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি
spot_img
spot_img

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানা গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদীর গচিহাটা কলেজ মাঠে কয়েকজন যুবক ও কিশোরকে মাদক সেবন করতে দেখে গালাগাল ও চড় মারেন শাহরিয়ার। এরই জেরে অভিযুক্ত আফতাব নামের এক কিশোরের চাচা তাজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি নিয়ে বাজারে গিয়ে এক ফার্মেসিতে বসে থাকা শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সর্বশেষ নিউজ