বাবার কারাবাস থেকে হোয়াইট হাউস হয়ে ক্ষমতার প্রাসাদে: কে এই কেইশা ল্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রার্থী রিক জ্যাকসনকে হারিয়ে জর্জিয়ার গভর্নর নির্বাচিত হয়ে মার্কিন রাজনীতিতে এক অভূতপূর্ব ইতিহাস গড়েছেন কেইশা ল্যান্স বটমস।

গত মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ের মধ্য দিয়ে দেশটির ২৩৭ বছরের ইতিহাসে তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হওয়ার পাশাপাশি জর্জিয়ার প্রথম নারী ও প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হওয়ার গৌরব অর্জন করেছেন। আটলান্টার সাবেক এই মেয়র ও হোয়াইট হাউসের সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হবেন, যার ফলে দীর্ঘ ২০০৩ সালের পর জর্জিয়ার গভর্নর পদটি ফের ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে এল।

আরঅ্যান্ডবি সংগীতশিল্পী মেজর ল্যান্স ও সিলভিয়া রবিনসন দম্পতির কন্যা কেইশা ল্যান্সের শৈশব কেটেছে বাবার কারাবাস ও মায়ের চরম আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে, যা তাঁকে পরবর্তীতে আইন পেশা ও জনসেবায় উদ্বুদ্ধ করে। ফ্লোরিডা এঅ্যান্ডএম ইউনিভার্সিটি ও জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে আইনের ডিগ্রি নিয়ে রাজনীতিতে আসার আগে তিনি বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আটলান্টার ৬০তম মেয়র থাকাকালে কোভিড-১৯ মহামারি এবং জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড পরবর্তী আন্দোলন মোকাবিলা করে জাতীয় রাজনীতিতে নজর কাড়েন তিনি। পরবর্তীতে বাইডেন প্রশাসনের হোয়াইট হাউস অফিস অব পাবলিক এনগেজমেন্টের পরিচালক হিসেবেও সফলতার সাথে দায়িত্ব সামলান। স্বাস্থ্যসেবার বিস্তার, সাশ্রয়ী আবাসন এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির নির্বাচনী প্রতিশ্রুতিতে ভর করে শেষ পর্যন্ত বর্ণ ও লিঙ্গবৈষম্যের দেয়াল ভেঙে মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন তিনি।

সর্বশেষ নিউজ