প্রধানমন্ত্রীর সফরের দিনেই খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
spot_img
spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনেই জেলার ডুমুরিয়া উপজেলায় চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে একটি চায়ের দোকানের ভেতরে অবস্থান করার সময় দুর্বৃত্তরা ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এ হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ নিউজ