বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করার আশ্বাস লিউ হাইসিংয়ের

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে যৌথভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দেওয়া এক প্রাতরাশ বৈঠকে তিনি এ আশ্বাস দেন। ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশে তিনি এই সফর পরিচালনা করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত ও লিউ হাইসিংয়ের বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণসহ দুই দেশের ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। বৈঠকে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ চীন-বাংলাদেশ সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক ও দলীয় যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সংযোগ বৃদ্ধির অঙ্গীকার করা হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনে চীনের জোরালো ভূমিকা ও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ নিউজ