রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৫

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলায় মোট ৬৮টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ১৭৫ জনের মধ্যে ৯০ জন পরোয়ানাভুক্ত, ২০ জন সাজাপ্রাপ্ত, ৮৩ জন তদন্তাধীন মামলার আসামি এবং ২৭ জন মাদক ব্যবসায়ী ও সেবী রয়েছেন। অপরাধ দমনে রেঞ্জজুড়ে পরিচালিত ১৪৫টি অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২.৮৫ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টাডল, ২.৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, ১ কেজির একটি গাঁজার গাছ এবং ৭ বোতল ফেনসিডিল। একই সময়ে রেঞ্জের বিভিন্ন থানায় ১ হাজার ৪ জন নাগরিক সরাসরি সেবা গ্রহণ করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ নিউজ