মোংলা থেকে পঞ্চগড় হবে সড়ক যোগাযোগ ও শিল্পাঞ্চল রুট: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
spot_img
spot_img

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মোংলা থেকে পঞ্চগড় পর্যন্ত একটি সমন্বিত সড়ক যোগাযোগ ও শিল্পাঞ্চল রুট গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, এই অঞ্চলের অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে মোংলায় শিল্প প্রতিষ্ঠানের জন্য দ্রুত গ্যাস সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা সরকারের রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর কর্তৃপক্ষের ৯ নম্বর জেটিতে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং চীনের রেলওয়ে কনস্ট্রাকশনের (সিআরসিসি) চেয়ারম্যান ডেই হেগেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চার বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় দুটি আধুনিক জেটি, কন্টেইনার ও বিপজ্জনক কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একটি বৃক্ষরোপণ করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন।

সর্বশেষ নিউজ