নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশের বাজারে টানা তিন দফায় ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম ১২ হাজার ৭২ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দামে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সোনার দাম বাড়লেও রূপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে।

