শুক্রবারের বাজারে ডেইলি শপিং, মীনা বাজার, ল্যাভেন্ডার ও স্বপ্নে বিশেষ ছাড়

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

সাপ্তাহিক ছুটি উপলক্ষে মাছ, মাংস, চাল, ডাল, তেল, ফলমূল, সবজি ও গৃহস্থালি পণ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে সুপারশপ ডেইলি শপিং, মীনা বাজার, ল্যাভেন্ডার সুপারস্টোর এবং স্বপ্ন। প্রতিষ্ঠানভেদে ছাড় ও অফারের এই সময়সীমায় বেশ কিছু ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারা।

ডেইলি শপিংয়ের তালিকায় নতুন আলু প্রতি কেজি ২২ টাকা, রুই মাছ ২৭৯ টাকা, গরুর মাংস ৭৯৯ টাকা এবং ব্রয়লার মুরগি ২৯৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মীনা বাজারে আগামী ৭ নভেম্বর পর্যন্ত প্রতি কেজি আলু ২২ টাকা, পেঁয়াজ ৪৪ টাকা এবং গরুর মাংস ৭৯৯ টাকায় পাওয়া যাবে। পাশাপাশি ল্যাভেন্ডার সুপারস্টোরে ৬ ও ৭ নভেম্বর পর্যন্ত খাদ্যপণ্য ও প্রসাধনীতে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় রয়েছে। অন্যদিকে স্বপ্ন সুপারশপে ‘শীত উৎসব’ উপলক্ষে আগামী ১১ নভেম্বর পর্যন্ত দেশের ১,১০০টিরও বেশি আউটলেটে চা, গুঁড়া দুধ ও নাস্তার সামগ্রীতে বিশেষ মূল্যছাড় ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ নিউজ