দোকান ঘুরলেই ফলের দাম ‘বেড়ে যায়’ ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর অন্যতম প্রধান ফলের বাজার পুরান ঢাকার বাদামতলীতে কোনো মূল্য তালিকা না থাকায় দোকানভেদে একই ফলের দামে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের খেয়ালখুশি মতো দাম হাঁকানোর কারণে চরম বিভ্রান্তিতে পড়ছেন কেনাকাটা করতে আসা সাধারণ ক্রেতারা।

বুধবার (৪ নভেম্বর) বাদামতলী ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি মাল্টা ৩০০-৩২০ টাকা, আঙুর ৩২০-৪২০ টাকা, কমলা ৩০০-৩২০ টাকা এবং ডালিম ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ পাইকারি বাজারে এসব ফলের দাম খুচড়ার চেয়ে কেজিপ্রতি প্রায় ৪০ থেকে ৫০ টাকা কম। সুক্কারি, কালমি ও সুগাই খেজুরের ক্ষেত্রেও খুচরা বাজারে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দাম নেওয়ার অভিযোগ রয়েছে।

বাদামতলী ফল ব্যবসায়ী সমিতির সদস্য রিফাত হাসান জানান, ফলের ক্যাটাগরি ও গ্রেডভেদে দামে কিছুটা পার্থক্য থাকে। ব্যবসায়ীদের মূল্য তালিকা না টানানোর বিষয়ে অনীহা স্বীকার করে তিনি বলেন, শীতের কারণে ফলের সরবরাহ বাড়লে সামনে দাম আরও কমে আসবে। তবে ক্রেতাদের দাবি, কেনাকাটায় স্বচ্ছতা ফেরাতে আড়ত ও দোকানে দৃশ্যমান মূল্য তালিকা বাধ্যতামূলক করা জরুরি।

সর্বশেষ নিউজ