পুরোনো গবেষণার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন। এর পাশাপাশি আন্দোলনকারীরা শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করার ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার পরীক্ষা বর্জন ও ক্লাস বয়কটের সিদ্ধান্ত নিয়ে রাত ১০টায় টিএসসি প্রাঙ্গণ থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’-এর ঘোষণা দেওয়া হয়। ফলে আজ থেকে প্রতিষ্ঠানের সব ধরণের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর থেকে সাবেক বাণিজ্য মেলার মাঠকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে তা হস্তান্তরের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

