কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে ২৯৯ জনকে আটক করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা একযোগে এ অভিযান পরিচালনা করেন। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধারাবাহিকভাবে অভিযানে ৪ নভেম্বর পর্যন্ত মোট ৬ হাজার ৮৫৭ জনকে আটক করে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

