৫ মে ২০২৬, মঙ্গলবার

ছাত্রলীগ নেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাকিবুল ইসলাম ওরফে রাকিবের (২৭) মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। চিকিৎসকরা বলছেন রাকিবের মৃত্যু হয়েছে মদের বিষক্রিয়ায়। সড়ক দুর্ঘটনায় ওই নেতার মৃত্যু হয়েছে দাবি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

গতকাল সোমবার বেলা ২টা ২০ মিনিটে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিবের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

চিকিৎসকরা বলছেন, মদের বিষক্রিয়ায় রাকিবের মৃত্যু হয়েছে। তবে কেন্দ্রীয় ছাত্রলীগের দাবি, সড়ক দুর্ঘটনায় ওই নেতার মৃত্যু হয়েছে।

রাকিবের মৃত্যু নিয়ে ফরিদপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি। তবে সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

সর্বশেষ নিউজ