রাজধানীতে সাত-সকালে আগুনে পুড়ল এসি বাস

নিজস্ব প্রতিবেদক
spot_img
spot_img

রাজধানীর আগারগাঁওয়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস আগুনে পুড়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদ বিন রশিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাসচালক জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার হয়ে থাকে। ওই সময় চালক ও হেলপার ছাড়া বাসে কোনো যাত্রী ছিল না।

তিনি বলেন, আগারগাঁও সিগনালে বাসে ধোঁয়া দেখতে পাই। ইঞ্জিনের ঢাকনা খুললে সেখানে আগুন জ্বলতে দেখি। সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে পড়ি।

(এইদিনএইসময়/৩১আগস্ট/এলএ)

সর্বশেষ নিউজ